শিক্ষা

আমাকে কেনা সম্ভব নয়

জিসান নজরুল, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমি দায়িত্বের সাথেই সকল কাজ করে যাবো। তবে আমাকে ঘিরে ক্যাম্পাসে কোন বলয় তৈরি হতে দিবো না। যৌক্তিকভাবে আমাকে যেকোনো বিষয় বোঝানো সম্ভব, তবে আমাকে কেনা সম্ভব না। বিগত সময়ের দুর্নীতির তদন্তের কাজ শুরু হয়েছে এবং সেটা চলবে। এক্ষেত্রে কোন সময়ে আমিও যদি দুর্নীতিতে জড়িয়ে যাই, তাহলে সাংবাদিকদের কলম যেন আমাকে দুর্নীতি থেকে বিরত রাখে। তবে আপনাদের কাছে অনুরোধ কারো কান কথা শুনে হলুদ সাংবাদিকতা করবেন না।

আরও পড়ুন : নতুন দেশ নির্মাণ শুরু করতে হবে

মঙ্গলবার সকালে উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত ইবি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি র‌্যাগিংয়ের বিষয়ে বলেন, বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। র‌্যাগিং করার মতো সেই সাহস এখন আর বিদ্যমান নেই। এই বিষয়ে সর্বোচ্চ তদারকি করা হবে। র‌্যাগিং নির্মূলে এখন শিক্ষার্থীরাই যথেষ্ট। কারণ, তোমরাই দেশের শক্তি। তোমরা তোমাদের বিপ্লবের অনুপ্রেরণাকে ধরে রাখো।

আরও পড়ুন : আজ থেকে বন্ধ হচ্ছে পলিথিন ব্যাগ

আরেক প্রশ্নের জবাবে মাদকের বিষয়ে তিনি বলেন, আমাদের স্লোগান হচ্ছে নো ড্রাগ। মাদক ব্যবস্যা অন্যায় কাজ। এটা নির্মূলে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হবে।। দ্রুতই প্রক্টর নিয়োগ দেওয়া হবে, তখন নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে তাদের নির্দেশনা দেওয়া হবে। মাদককে কোনোভাবে মেনে নেওয়া হবে না। কারণ, আগামীর বাংলাদেশ ছাত্রদের; তাদের ক্ষতি হবে এমন কোনো কাজ হতে দেওয়া যাবে না। আমি আগে থেকেই এসব বিষয়ে শক্ত অবস্থানে আছি।

মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা, একাডেমিক স্থবিরতা, শিক্ষা-গবেষণা, দক্ষ ও যোগ্য লোক নিয়োগ ও সংস্কার-পরিকল্পনাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা