মাউশির প্রশ্ন ফাঁস, প্রভাষক রাশেদুল বরখাস্ত
শিক্ষা

মাউশির প্রশ্ন ফাঁস, প্রভাষক রাশেদুল বরখাস্ত

সান নিউজ ডেস্ক : পটুয়াখালী সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. রাশেদুল ইসলাইকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অপরাধে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন : মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি

বৃহস্পতিবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক সাক্ষরিত এক নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মাউশির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষক রাশেদুল ইসলামের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ উত্থাপিত হওয়ায় রাশেদুল ইসলামকে পটুয়াখালী সরকারি কলেজের চাকরি থেকে সাময়িকভাবে বরখান্ত করা হলো।

আরও বলা হয়, বিধি মোতাবেক তিনি বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা