ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষা 
শিক্ষা

ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষা 

সাননিউজ ডেস্ক: ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ (শুক্রবার)। সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত আধা ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভাগীয় ৮ শহরে একই সময়ে এ পরীক্ষা চলবে। এবার ‘চ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৫৭ জন।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

পরীক্ষা কেন্দ্রগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

এবার ‘চ’ ইউনিটের মোট ১৩০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৪৪০ জন। সেক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৭.২৩ জন।

এবার ‘চ’ ইউনিটে ২ টি অংশে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১. সাধারণ জ্ঞান; ২. অঙ্কন (ফিগার ড্রয়িং)। এর মধ্যে সাধারণ জ্ঞানে ৪০ নম্বর এবং অঙ্কন (ফিগার ড্রয়িং)—এ ৬০ নম্বরের পরীক্ষা হবে। আজ শুধু সাধারণ জ্ঞান অংশের (এমসিকিউ) পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট বরাদ্দ থাকবে। সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকার প্রথম ১ হাজার ৫০০ জন অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষার জন্য মনোনীত হবেন। এ অংশের সময়সূচী পরে নোটিশের মাধ্যমে জানানো হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১ টা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনস্থ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে আসবেন।

প্রসঙ্গত, এর আগে গত ৩ জুন, শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট এবং ৪ জুন, শনিবার কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ১০ জুন, শুক্রবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন, শনিবার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা