চুয়েট বন্ধ ঘোষণা
শিক্ষা

চুয়েট বন্ধ ঘোষণা

সান নিউজ ডেস্ক : ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

আরও পড়ুন: নির্মাণ সংশ্লিষ্টদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১৪ জুন) উপাচার্য, ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রেজিস্ট্রার ফারুক উজ-জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে ১৪ জুন মঙ্গলবার থেকে ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৪ জুন বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন: সাড়ে ১৭ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

জানা গেছে, গত শনি ও রবিবার ক্যাম্পাসে কয়েক দফায় সংঘর্ষে জড়ায় চুয়েট ছাত্রলীগের দুই পক্ষ। তাদের মধ্যে এক পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের অনুসারী এবং আরেক পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় আতঙ্কে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ পরিবেশের দাবিতে সোমবার ক্লাস বর্জন করেছে। দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতেরও দাবি জানিয়েছেন তারা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা