উপবৃত্তির টাকা শিগগিরই পাঠানো শুরু হচ্ছে
শিক্ষা

উপবৃত্তির টাকা শিগগিরই পাঠানো শুরু হচ্ছে

সান নিউজ ডেস্ক : দেশের প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রদান প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় গত ২০২০-২১ অর্থবছরের উপবৃত্তি ও কিটসের অবিতরণকৃত ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫ শত টাকা (ইএফটি) প্রকৃত সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানোর কাজ খুব শিগগিরই শুরু হচ্ছে।

আরও পড়ুন : রপ্তানির লাগাম টানার পরিকল্পনা নেই

অর্থ উত্তোলনের সময় সুবিধাভোগী অভিভাবকরা যেন কোনোরকম ভুল-ভ্রান্তি ও প্রতারণার শিকার না হন, সে জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে অভিভাবকদের কতিপয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ জুন) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বাসস।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একমত মার্কিন সিনেট

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট অভিভাবকদের অবশ্যই নগদ অ্যাকাউন্টটি (যেটি ২০২০-২১ অর্থবছরে খোলা হয়েছিল) সচল ও পিন নং রিসেট করে গোপন রাখতে হবে। অ্যাকাউন্ট হোল্ডার/সুবিধাভোগীকে কোনো অবস্থাতেই তার পিন নম্বর অন্যের সাথে শেয়ার না করতে বলা হয়েছে।

এছাড়াও, সংশ্লিষ্ট অভিভাবককে তার নগদ অ্যাকাউন্ট নম্বরের মোবাইলটি নিজের কাছে রাখার পাশপাশি নিয়মিত মেসেজ দেখা এবং উপবৃত্তির টাকা প্রাপ্তির পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে অবশ্যই টাকা ক্যাশ আউট করার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন : পদ্মা সেতু থেকে আসবে ১৬০৪ কোটি

সুবিধাভোগীর মোবাইল অথবা সিমকার্ড হারিয়ে গেলে বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকলে তা দ্রুত বন্ধ করে সিম কার্ড পরিবর্তনের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপবৃত্তি বিভাগে জানাতে হবে।

এছাড়া যেকোনো সমস্যায় অভিভাবক/সুবিধাভোগীকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা