শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল
শিক্ষা

ব্যক্তিজীবনে নৈতিক শিক্ষা চর্চা জরুরি

সান নিউজ ডেস্ক: ব্যক্তি জীবনে নৈতিক শিক্ষা চর্চা জরুরি। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ। জনগণের টাকায় স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হয়ে উদ্বোধনের অপেক্ষায়। দেশের সর্বস্তরে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আরও পড়ুন: সিলেটে ফের বন্যা

বুধবার (১৫ জুন) দুপুরে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজে একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমরা অনেকে কোরআন পড়ি। খতম দিই। কিন্তু আরবি ভাষা জানি না-বুঝি না। আরবি; ইংরেজি, বাংলা জানলে পৃথিবীর সব জায়গায় কর্ম মিলবে।

শিক্ষা উপমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থানমূলক কাজ জানা থাকা দরকার। কারিগরি দক্ষতা বাড়াতে হবে। কীভাবে গবাদিপশু লালন-পালন করা হয় সেটিও শিখতে হবে।

তিনি বলেন, বায়তুশ শরফের চমৎকার অবকাঠামো ও শিক্ষার মান রয়েছে। এখানে সব সম্প্রদায়ের লোক এক ছাতার নিচে পড়ছে। এ রকম চমৎকার পরিবেশ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেখতে চাই।

কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সাইমুম সরওয়ার কমল, কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দে, জেলা যুব লীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা