শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষা

প্রত্যেক সেক্টরে জ্ঞান নির্ভর চর্চা প্রয়োজন

ইমরান আল মাহমুদ, উখিয়া: কল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রত্যেকটি সেক্টরে জ্ঞান নির্ভর চর্চা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: শিগগির বুস্টার ডোজ নিন

তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোন ঝামেলা নিরসনে প্রশাসনের চাইতে একজন সিনিয়র শিক্ষক সফল ভূমিকা পালন করে। কল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রত্যেকটি সেক্টরে জ্ঞান নির্ভর চর্চা প্রয়োজন।

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় উখিয়ার ইনানী রয়েল টিউলিপ বীচ রিসোর্ট এন্ড স্পা হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১

ডা. দীপু মনি বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুর মাধ্যমে মঞ্জুরী কমিশনের উন্নয়ন সাধিত হয়। এখানে জ্ঞানের সৃজন হবে, জ্ঞানের বিকাশ হবে। মঞ্জুরী কমিশনের এডমিনিস্ট্রেশন লেভেল থেকে শুদ্ধাচার রাখতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম গঠন নিয়ে গ্রুপ ডিসকাশন প্রয়োজন।

তিনি আরও বলেন, উপাচার্যদের মর্যাদা যেনো আরও বাড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। মানসম্মত শিক্ষা যাতে যুগোপযোগী হয়, সেদিকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সিনিয়র শিক্ষকদের ক্যাম্পাসে সরকারি ভাবে রাখার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন: পশ্চিমারা নিজের মাথায় গুলি চালাচ্ছে

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. দিল আফরোজা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসি সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা