ফাইল ছবি
শিক্ষা

আমরা নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে উজ্জীবিত

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, শিক্ষাকে আনন্দময় করতেই শিক্ষাব্যবস্থার এই পরিবর্তন। আমরা নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে সত্যি খুবই উজ্জীবিত।

আরও পড়ুন: সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

বুধবার (১ জুন) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নবীনবরণ ও বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সল্যুশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গবেষণার মাধ্যমে আনন্দময় করে শিক্ষা দেওয়া হলে সেই শিক্ষায় শিক্ষার্থীরা আত্মস্থ করতে পারবে, ধারণ করতে পারবে।

তিনি বলেন, আগামী শিক্ষাবছর থেকে আমাদের নতুন কারিকুলাম শুরু হচ্ছে। সেখানে অনেক চ্যালেঞ্জ থাকবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া। আমরা ইতোমধ্যেই এই প্রশিক্ষণ শুরু করে দিয়েছি। শিক্ষকদের যারা প্রশিক্ষণ দিবেন তাদের এবং শিক্ষাপ্রশাসকসহ সবার প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। আরও ব্যাপক আকারে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদের এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হবে।

আরও পড়ুন: ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে লিটন

দীপু মনি আরও বলেন, শিক্ষার্থীরা কেউ অঙ্কে ভয় পায়, কেউ রসায়নকে ভয় পায়, কেউ সব কিছুতেই ভয় পায়। এই ভয় থেকেই শিক্ষার্থীরা মধ্যে দ্বিধাদ্বন্দে ভোগে। কিন্তু এই ভয় কেন পায়, কারণ হচ্ছে তাদের যে পদ্ধতিতে পড়ানো হয়, শেখানো হয়। সেই পদ্ধতিতে তারা বিষয়কে ভয় পেতে শুরু করেছে। অলিম্পিয়াড দেখেন সেখানে সব বয়সী শিশুর অংশগ্রহণ এবং তাদের মধ্যে কী এক উদ্দীপনা কাজ করেছে। তাহলে আসল বিষয় হচ্ছে আমরা কী করে শেখাচ্ছি। অলিম্পিয়াড শিক্ষকরা কিভাবে শিখায়। আমাদের শেখাটা যেন আনন্দময় হয় সেজন্য নতুন কারিকুলামে অলিম্পিয়াডের তাদেরকে সংযুক্ত করেছি।

আরও পড়ুন: স্বর্ণসহ যাত্রী আটক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ফরহাদ হোসেন।

এর আগে শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নবীন ও বিশ্ববিদ্যালয়ে কর্তৃক উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সল্যুশনের শিক্ষার্থীদের ফুল ও সনদ প্রদান করেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা