শিক্ষা

স্কুলের জমি দখলকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বড়দেশ্বরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের সীমানা প্রাচীর নির্মাণ করার সময় প্রধান শিক্ষককে মারধর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ জন কে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।

আরও পড়ুন: বালু তুলতে পারবেন না সেলিম খান

রোববার (২৯ মে) দুপুর ১২টায় সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বড়দ্দেশ্বরী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ সময় স্কুলের প্রধান শিক্ষকসহ পিয়ন ও অভিভাবক সদস্য একজনকে মারপিট করে আহত করা হয়েছে। একটি মোটরসাইকেল ও জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুইজন নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

সরেজমিনে ও স্কুল ম্যানেজিং কমিটির তথ্য সূত্রে জানা যায়, স্কুলের মাঠের পাশে ২৬.২৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে বড়দ্দেশ্বরী গ্রামের মাইনুল। গত ২৬ মে সেই জমিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদের পরে স্কুলের জমি বেড়ার আওতায় নিয়ে আসার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন: সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া

রোববার সকালে শ্রমিকদের নিয়ে বেড়া লাগাতে গেলে স্কুলের প্রধান শিক্ষক, পিয়ন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, শ্রমিক ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন: যুদ্ধ না, আমরা শান্তি চাই

স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, সকালে প্রধান শিক্ষক বাউন্ডারি দিতে গেলে আমরা দেখতে যাই। সেই সময় অতর্কিত কয়েকজন স্যারের উপর হামলা করে। আমরা বাধা দিতে গেলে আমাদের উপরও হামলা করে। এখন আমরা খুব ভয়ে আছি। অপরাধিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আতাউর রহমান বলেন, প্রধান শিক্ষক ও শ্রমিকসহ আমরা বেড়া নির্মাণ করতে যাই। এ সময় মাইনুলসহ আরও কয়েকজন হামলা করে আমাদের উপর। আমার মোটসাইকেল জ্বালিয়ে দেয়। প্রধান শিক্ষক ও পিয়নকে মারধর করে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না

স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফা কামাল বলেন, ম্যাজিস্ট্রেটের অনুমতিতে আমরা কাঁটাতারের বেড়া দিয়ে বাউন্ডারি দিতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা শিক্ষার্থীদের ওপরও হামলা করে। আমাকে মারধর করে। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে রুহিয়া থানায় আমি একটি লিখিত অভিযোগ করেছি।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দেবাশীস দত্ত সমীর বলেন, হামলার ঘটনা শোনার পরেই আমি দ্রুত ঘটনাস্থলে আসি। শিক্ষার্থীরা অনেক ভীত হয়ে পড়েছিল। পরে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণ করে। আমরা ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছি এ মারামারির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আরও পড়ুন: ২২ আরোহীসহ নিখোঁজ প্লেনটি বিধ্বস্ত

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, মোবাইলে সংবাদ পাওয়ার পরে আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। উপস্থিত ঘটনার সাথে জড়িত দুই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা