ছবি : সংগৃহিত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাওয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: অফিসে না গিয়ে বাড়িতে টাকার বিনিময়ে রোগী দেখেন!

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের চাপাতি (চুয়ামনি) গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জুনায়েদ পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় এলাকার জাকির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু জুনায়েদ ইসলাম তার মায়ের সঙ্গে কয়েকদিন আগে নানার বাড়ি সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামে বেড়াতে আসে।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহত

দুপুরে সে নানার বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়।

পরবর্তীতে বাড়ির লোকজন তাকে খুঁজে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানি হতে তাকে মৃত উদ্ধার করে।

আরও পড়ুন: রাজস্ব কর্মকর্তার ওপর হামলা, আটক ১

জুনায়েদ ইসলামের নানা আবু তাহের বলেন, আমার মেয়ে জেসমিন আক্তার ও আমার নাতি জুনায়েদ সকাল ১০ টার দিকে আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমার মেয়ে পরিবারের লোকজনদের সাথে কথা বলছিলো। আমার নাতি জুনায়েদ আঙ্গিনায় খেলা করছিল কিন্তু হঠাৎ খেলা করতে করতে বাড়ির পাশের পুকুরে চলে যায়। আমরা কেউ বুঝতে পারিনি। অনেক খোজাখুজির পরে বাড়ির পাশে পুকুরের পানি হতে নাতি জুনায়েদকে মৃত অবস্থায় উদ্ধার করি।

আরও পড়ুন: বাগেরহাটে বিপুল উৎসাহে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

রুহিয়া থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক ভাবে জানা যায়, শিশু জুনায়েদ পুকুরের পানিতে পড়ে মারা গেছে। এই বিষয়ে রুহিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা