সারাদেশ

রাজস্ব কর্মকর্তার ওপর হামলা, আটক ১

বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে আসা ল্যাগেজ পার্টির বিপুল পরিমান চোরাচালানী পণ্য আটকের ঘটনায় বেনাপোল কাস্টমস চেকপোস্টে একজন রাজস্ব কর্মকর্তার ওপর হামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় মোছা. রোকশানা (৩৭) নামে এক বাংলাদেশী মহিলা পাসপোর্টযাত্রীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট শুরু

আজ রোববার সকালে কাস্টমসের পক্ষ থেকে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। যার মামলা নম্বর -৫।

আটক রোকশানা ঢাকার মোহাম্মদপুর থানার বসিলা এলাকার নুরুল ইসলামের মেয়ে।

বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আবদুল রশীদ মিয়া জানান, ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্ট যাত্রী মোছা. রোকশানা (যার পাসপোর্ট নম্বার-অ-০৬০৬৭৮৬৪) আজ সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশের ঢোকার পর কাস্টমস স্ক্যানিং মেশিনে ব্যাগজ দিলে তাতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য দেখা যায়। যাতে সরকারের ১০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন : নিখোঁজের একদিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

তিনি বলেন, কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাবেরা সারমিন ব্যাগেজ গুলো আটক করলে রোকশনা ও তার সংগীয় লোকজন কাস্টমসের ঐ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। পরে আটক ল্যাগেজ ছিনিয়ে নেওয়ার চেস্ট করে ব্যর্থ হয়। কাস্টমস ও পুলিশের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হলে রোকশনার সংগীয় লোকজন পালিয়ে যায়।

রোকসনা একজন ল্যাগেজ পার্টির সদস্য। সে প্রতিমাসে ৩/৪ বার করে ভারতে যায় এবং বিপুল পরিমান ভারতীয় পণ্য এনে সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। সরকারি রাজস্ব ফাঁকি রোধে বর্তমানে কাস্টমস চেকপোস্টে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়।

আরও পড়ুন : বাগেরহাটে বিপুল উৎসাহে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম জানান, চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে। চেকপোস্ট ও খুলনা-কলকাতা রেল ল্যাগেজ পার্টির দৌরাত্ম বন্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা