শিক্ষা

চবিতে বন্ধ শাটল ট্রেন-শিক্ষক বাস

সান নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতাকে মারধরের প্রতিবাদে প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ ডাক দিয়েছে নেতাকর্মীরা। এতে শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেন ও শিক্ষকদের বাস ক্যাম্পাসে আসতে পারেনি। বুধবার (১ জুন) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং দুই নম্বর গেটের ফটকেও তালা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: চলে গেলেন সংগীতশিল্পী কেকে

এদিকে, ট্রেন বন্ধের বিষয়টি নিশ্চিত করে ষোলশহর স্টেশনের সহকারী মাস্টার তন্ময় মজুমদার বলেন, ক্যাম্পাসে ঝামেলার কারণে ট্রেন বন্ধ রয়েছে। আজ কোনো ট্রেন ক্যাম্পাসে যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া ট্রেন ছাড়তে পারছি না।

জানা গেছে, মঙ্গলবার (৩১ মে) রাত ১টার দিকে ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মোহাম্মদ রাশেদ ১ নং গেট থেকে মোটরসাইকেলযোগে ক্যাম্পাসে আসেন। পথে মাজার গেট এলাকায় স্থানীয় যুবলীগ নেতা হানিফের অনুসারী কয়েকজন কর্মী দেশী অস্ত্রসহ মোটরসাইকেলের গতিরোধ করে তাদের মারধর করেন। ভাঙচুর করা হয় তাদের মোটরসাইকেলও। এ ঘটনার প্রতিবাদে ভিএক্স গ্রুপের অনুসারীরা জিরো পয়েন্ট বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে অবরোধ করেন।

আরও পড়ুন: বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত রোগী

অবরোধকারী ভিএক্স গ্রুপের কর্মী এইচ কে রনি বলেন, আমাদের সিনিয়র দুই নেতাকে মারধর করেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গায়ে হাত তোলার সাহস কোথায় পায় তারা? দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছি।

এ ব্যাপারে প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ভোর থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবরোধ করে রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি, এখনো সমাধান হয়নি। আজ ক্লাস হওয়ার বিষয়েও কিছু বলতে পারছি না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা