ফাইল ছবি
শিক্ষা

রোজায় ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে

সান নিউজ ডেস্ক: রমজান মাসের বেশিরভাগ সময়ই স্কুল-কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব স্কুল-কলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন: রাশিয়ার সাথে আলোচনায় প্রস্তুত ইউক্রেন

সোমবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক আদেশে সরকারের এ সিদ্ধান্ত জানিয়েছে।

আদেশে বলা হয়েছে, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হচ্ছে।

একইসঙ্গে আদেশে বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এপ্রিলের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। প্রতিবছর রোজার মাস ঘিরে স্কুল-কলেজ বন্ধ থাকে। তবে করোনার দুই বছরে শিক্ষার্থীদের পড়াশোনা অনেকটা ব্যাহত হয়েছে। আর সে ক্ষতি পুষিয়ে নিতেই এবছর রোজার মাসেও স্কুল-কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিলো সরকার।

আরও পড়ুন: আত্মত্যাগ বৃথা যেতে পারে না

দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মুখে ২০২০ সালের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে খুলে শিক্ষাপ্রতিষ্ঠান। এর চার মাস যেতে না যেতেই চলতি বছরের শুরুতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। যা বহাল ছিল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর পর্যায়ক্রমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয় সরকার। সবশেষ মার্চের প্রথম সপ্তাহে খুলে প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে প্রাক-প্রাথমিকেরও শ্রেণিকক্ষে পাঠদান চলছে।

এদিকে রোজায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

রোজায় স্কুল-কলেজ খোলা রাখার বিষয়ে গত গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছিলেন, অন্যান্য বছর রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার ক্লাস চালু থাকবে। তবে ঈদের স্বাভাবিক ছুটি বহাল থাকবে।

আরও পড়ুন: শব্দ দূষণের শীর্ষে ঢাকা

গত ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বলা হয়েছিল, রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে নামাজ পড়ার জন্য ৩০ মিনিট বিরতি পাবে শিক্ষকরা।

আদেশে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। শুধু রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান পরিচালনার জন্য নির্দেশনাগুলো পালনে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা