সংগৃহীত
সারাদেশ

কেশবপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর প্রতিনিধ: সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস। আর এই পবিত্র রমজান মাস উপলক্ষে কেশবপুর নিউজ ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৬ই রমজান ১৪৪৫ হিজরী, ২৭ শে মার্চ ২০২৪ খ্রিঃ রোজ বুধবার।

আরও পড়ুন: এক মাসে ৫১ টি মোবাইল উদ্ধার

কেশবপুর শহরে কেশবপুর নিউজ ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ তানভীর হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ কেশবপুর জোনাল অফিসের ডিজিএম এস এম শাহিন আহসানসহ কেশবপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, কেশবপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: আলফাডাঙ্গার ২৪ গ্রাম ঝড়ে তছনছ

এ সময় কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুলসহ উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত জানান। ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা