সংগৃহীত
সারাদেশ

এক মাসে ৫১ টি মোবাইল উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পুলিশ এক মাসের মধ্যে ৫১ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা পুলিশ।

আরও পড়ুন: নোয়াখালীতে পুকুরে মিলল ৯ কেজি ইলিশ

বুধবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক (পিপিএম-সেবা) বলেন, গত ৮ মাসে সড়ক পরিবহন আইনে ৫১৫২ টি মামলায় ১ কোটি ৯২ লক্ষ ৪৭ হাজার ৪৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়াও ২৩৩ টি হারানো মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে। শুধুমাত্র একমাসে ৫১টি হারানো মোবাইল উদ্ধার করেছে ডিভাইসের মাধ্যমে।

এছাড়াও মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ ও ডিবি ৪৮ হাজার ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৮৭১ পিচ ট্যাপেন্টাডল, ২ হাজার ৩৯৯ বোতল ফেন্সিডিল, ৩৮ কেজি ৬৮২ গ্রাম গাজা উদ্ধার করেছে। এসব ঘটনায় পুলিশ ৮৩৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার

এ সময় পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা