শিক্ষা

বশেমুরবিপ্রবি’তে স্বাধীনতা দিবস উদযাপন

মেহেদী হাসান সাকিব, বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে, গোপালগঞ্জ শহরে শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভ ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং ক্যাম্পাসের ভবনসমূহে আলোকসজ্জা করা হয়।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে নদীর স্বাধীনতা দাবি

শনিবার (২৬ মার্চ) সকাল ১১.০০ টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর সভাপতিত্বে ‘বাংলাদেশের স্বাধীনতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। আলোচনা সভা সঞ্চালনা করেন শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান মিয়া।

প্রধান আলোচক অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ তাঁর বক্তৃতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদানের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই নিজের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুই প্রথম রাজনৈক নেতা যিনি ভাষা আন্দোলনের জন্য গ্রেফতার হন। বঙ্গবন্ধুর নেতৃত্বেই এদেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।

আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বঙ্গবন্ধু শুধু দেশের জন্য সপরিবারে জীবন দিয়েই যাননি, তিনি আমাদের জন্য সামনে রেখে গেছেন সুন্দর একটি জীবন দর্শন, তাঁর জীবন দর্শন। বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন।

আরও পড়ুন: ফের মিয়ানমারের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা

এর আগে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে রাত ১২.১৫ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে, সকাল ৯.৩০ টায় গোপালগঞ্জ শহরে শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল ১০.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, কর্মচারী সমিতি, সকল হল, বিভিন্ন বিভাগ, রোভার স্কাউট, বশেমুরবিপ্রবি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে দিনব্যাপী প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা, বিকাল ৪.৩০ টায় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা