শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষা

মুক্তিযুদ্ধের চেতনাকে বয়ে নিয়ে যেতে হবে

সান নিউজ ডেস্ক: আজকে আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে চিনতে শিখছে। আমরা এগিয়েছি বহুদূর। কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনাকে বয়ে নিয়ে যেতে হবে। বাঙালির হাজার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তর ধরে রাখতে পারি, সে জন্যই আমাদের প্রত্যেক শিক্ষার্থীর মনের মধ্যে বঙ্গবন্ধুকে ঢুকিয়ে দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ১০২

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক। বাঙালির ২৩ বছরের যে বঞ্ছনা সেটিকে সবার সামনে তুলে ধরে আমরা আসলে কি চাই, সেটি বলে দিচ্ছেন। বলে দিচ্ছেন, সেই চাওয়াটা কীভাবে বাস্তবায়ন করতে হবে। সেখানে বাঙালিকে কি করতে হবে তা যেমন বলা আছে তেমনি শাসকদের দিকেও নির্দেশনা আছে যে তাদের কি করতে হবে। এরকম এক ভাষণ ইতিহাসে আর দেখা যায় না। কোন একটি ভাষণের মধ্য দিয়ে একটি জাতি রাষ্ট্রের জন্ম এরকম দেখা যায় না।

আরও পড়ুন: আমি দলকানা না

‘আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করেছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ইতিহাস বিকৃতি এদেশে ঘটেছে, এটাই সত্য। সেই ইতিহাস বিকৃতি কারা করেছে, কীভাবে করেছে, কীভাবে এদেশকে আবার পাকিস্তান বানানোর চেষ্টা করেছে এবং এখনও করছে সেটা কিন্তু আমরা সবাই জানি। যারা এ মিথ্যাচার করেছে, এখনও করে চলছে তাদের কথার কোনো জবাব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি না। তারা আমার উত্তর পাওয়ার যোগ্য না।

তিনি বলেন, যারা এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা এদেশের উন্নয়নের জন্য কাজ করছে তাদের বেছে নেবে না। যারা ৭১-এ যুদ্ধাপরাধীদের দোসর। যারা ২০০১ থেকে ২০০৬ এদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা