শিক্ষা

কবি নজরুল কলেজে ছয় দফা নিয়ে বিক্ষোভ

মিরাজ উদ্দিন, কবি নজরুল সরকারি কলেজ: গত কয়েকদিন গণমাধ্যমগুলোতে রাজধানীর সুনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ বিগত ১০ বছরে পরিবহন খাতে প্রায় ৯ কোটি টাকার হদিস না পাওয়ায় নিউজ করে। পরবর্তীতে সোমবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ আন্দোলন করেন।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

কলেজের ওয়েবসাইটের তথ্য মতে ১৭ হাজার শিক্ষার্থীর কাছ থেকে পরিবহন ফি ৪০০টাকা করে বছরে ৬৮ লাখ, ছাত্র সংসদ ফি ২৫ টাকা করে চার বছরে ৪ লাখ ২৫ হাজার, রেঞ্জার ফি ১০ টাকা করে ১লাখ ৭০ হাজার, রেডক্রিসেন্ট ফি ২০ টাকা করে ৩লাখ ৪০ হাজার টাকা আদায় করে কলেজ প্রশাসন। নেই রেডক্রিসেন্ট নেই ছাত্রসংসদ।রেঞ্জার ইউনিট এখনো চালু হয়নি।

আন্দোলনকারীরা বলেন বিগত ১০ বছরে আমাদের পরিবহন খাতে ৯ কোটি জমা হওয়ার কথা। কিন্তু আমাদের বাস নেই। আমাদের হলে সংস্কারে কলেজে প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই। মেয়েদের ওয়াশরুমের ব্যবস্থা নেই। ক্যান্টিন একবার চালু হলো তাও আবার বন্ধ। কলেজের সাবেক অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ তিনি নানা উন্নয়নমূলক কাজ শুরু করলেও এই অধ্যক্ষ আসার পর সব বন্ধ হয়ে গেছে। এবং আমাদের টাকা গুলো কোথায়..? এই সব কিছু বাস্তবায়নের জন্য ছয়টি দাবি তারা তুলে ধরে কলেজে প্রশাসনের উদ্দেশ্য...

১. ৯ কোটি টাকার বাস চাই
২. পরিত্যক্ত ডাফরিন হল চাই ( যেটা শিক্ষামন্ত্রী ওয়াদা দিবেন বলে করেছিলেন)
৩. প্রতিটি বিভাগে মেয়েদের জন্য কমন রুম চাই
৪.ক্লাস ও ওয়াশরুম ডিজিটালাইজেশন করতে হবে
৫. শহীদ শামসুল আলম হল সংস্কার চাই।

আরও পড়ুন: কোনো ঘর অন্ধকার থাকবে না

আর এই বিষয়গুলো নিয়ে কথা বলতে সাংবাদিকরা কলেজের অধ্যক্ষ আমেনা বেগমের কাছে গেলে তিনি সাংবাদিকদের রুম থেকে বাহির হয়ে যেতে বলেন। একপর্যায়ে তিনি দারোয়ান ডেকে সাংবাদিকদের বাহির করে দিতে বলেন এবং তিনি অন্য এক রুমে চলে যায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা