শিক্ষা

বশেমুরবিপ্রবি’তে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা, ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, রাস্তাসমূহ আলোকসজ্জা করা হয়।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

১৭ মার্চ ২০২২ বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬.৩০ টায় শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব শিশুদের নিয়ে কেক কাটেন।

সন্ধ্যা ৭ টায় অনলাইনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। আলোচনা সভা সঞ্চালনা করেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. গোলাম ফেরদৌস এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কাকলী খাতুন।

আলোচনা সভার প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও জীবন নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, তিনি দেশের প্রান্তিক মানুষের জন্য লড়েছেন এবং তাদের ঐক্যবদ্ধ করেছেন। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে। তিনি আরও বলেন, আমাদের আলোচনা সার্থক হবে যদি আমরা ভালো মানুষ হতে পারি ও ভালো মানুষ সৃষ্টি করতে পারি।

আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব বলেন, বঙ্গবন্ধু সারা জীবন শোষিত মানুষের জন্য সংগ্রাম করেছেন। সাধারণ মানুষের জন্য বঙ্গবন্ধুর দোয়ার ছিল সব সময় খোলা। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, আজকের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা যদি বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন ধারণ করে তাহলে বাংলাদেশকে তারাই এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুন: ফের ফিল্মফেয়ার জিতলেন জয়া

আইন অনুষদের ডিন ও প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন।

রাত ৮.৩০ টায় শহীদ মিনার প্রাঙ্গনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন: জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগদান করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা