শিক্ষা

জাবিতে শুরু আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা

সান নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) তৃতীয় বারের মতো আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। জেইউডিও আয়োজনে চার দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন: পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন

লেট বি লাইটেন্ড স্লোগান নিয়ে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায়, এমজেএফ-জেইউডিও ইমিনেন্স ২০২২ শিরোনামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ডিস্কর্ড এবং জুমে।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বিশ্বের বিভিন্ন দেশের যেকোনো বৈধ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় হচ্ছে, নেতৃত্বে নারী, কোভিড-১৯ বিশ্বে সমান ভবিষ্যৎ অর্জন।

এবারের প্রতিযোগিতাটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম ভাগে তৃতীয় আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৬ মার্চ। প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে ১৮ এবং ১৯ তারিখ। ২০ মার্চ পুরষ্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে। বিশ্বের ১৬টি দেশ থেকে ২০০ জনের বেশি বিতার্কিক এবং বিচারক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার দ্বিতীয় ভাগ হচ্ছে জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি আয়োজিত হবে বৃহস্পতিবার (১৭ মার্চ) ।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

উল্লেখ্য, সংগঠনটি ২০২০ সালে জাবিতে প্রথমবারের মতো আয়োজন করেছিল জেওউডিও এমিন্স- প্রি ইউএডিসি ২০২০ নামক আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা