শিক্ষা

ঝালকাঠিতে শিক্ষক হত্যার বিচার দাবি

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুজন ঘরামীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পানির দামে পেঁয়াজ বিক্রি

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখা এর আয়োজন করে। মানববন্ধনে নিহত সুজন ঘড়ামীর স্বজন, শিক্ষক-কর্মচারী, মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত শিক্ষক সুজন ঘড়ামীর পিতা মো. মালেক ঘড়ামী অভিযোগ করেন, পুলিশ আমার ছেলের মরদেহ দেখতে আসেননি, এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করেননি। আমার অন্য ছেলে শাহীন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পুলিশের ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু, প্রাথমিক শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক বাবুল মিয়া প্রমুখ।

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

উল্লেখ্য যে, দুর্বৃত্তদের হামলায় কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন ঘরামী গত ৮ মার্চ মারা যান। ওই হামলায় পিতার মালেক ঘড়ামী ও ভাই শাহীন ঘড়ামী আহত হন। শাহীন বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা