আজ থেকে স্বরূপে ফিরছে শিক্ষাপ্রতিষ্ঠান
শিক্ষা

স্বরূপে ফিরল শিক্ষাপ্রতিষ্ঠান

সান নিউজ ডেস্ক : অবশেষে দীর্ঘ দুই বছর পর স্বরূপে ফিরছে শিক্ষাঙ্গন। আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সব শ্রেণীর সকল ক্লাসই চলবে। গত দুই বছরে কয়েক দফায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছিল কিন্তু সব শিক্ষার্থী সশরীরে ক্লাসে আসার সুযোগ পায়নি।

আরও পড়ুন:দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে

মঙ্গলবার (১৫ মার্চ) থেকে বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী সব শ্রেণীর সকল শিক্ষার্থী ক্লাসে ফিরবে।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ২০২০ সালের ১৭ মার্চ থেকে একযোগে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর অনলাইনে চলতে থাকে সব শিক্ষাকার্যক্রম। কিন্তু দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় হাঁপিয়ে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এরপর বিভিন্ন সময় স্কুল-কলেজ খুলে দেয়ার দাবি ওঠে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ দিন ধরেই করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত পরিসরে শ্রেণী কার্যক্রম চলছিল। তবে আজ থেকে সব ধরনের প্রতিষ্ঠানে স্বাভাবিক সময়ের মতোই শতভাগ ক্লাস ও পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে সরকার।

আরও পড়ুন:ওটিটি প্ল্যাটফর্মের সুরক্ষায় নীতিমালা

গত বছরের ১২ সেপ্টেম্বর পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২য় দফায় ফের ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় এক মাস পর ২২ ফেব্রুয়ারি শুধু মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস চালু করা হয়। এরপর ২ মার্চ সীমিত আকারে প্রাথমিক স্তরে পাঠদান শুরু হয়।

আরও পড়ুন:ইউক্রেনে হামলায় ৯০ শিশু নিহত

এ দিকে রাজধানী ঢাকাতে গত শনিবার একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, ১৫ মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সব বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান ।

আরও পড়ুন:করোনা আক্রান্ত বারাক ওবামা

তিনি আরো বলেন, নতুন শিক্ষাক্রম চালু হলে পরীক্ষার সংখ্যা কমবে। শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর হবে। প্রতিদিনের লেখাপড়া প্রতিদিনই মূল্যায়ন করা হবে।

অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণী কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে ।

মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান এ ব্যাপারে জানান, প্রাথমিক স্তরে ক্লাস চলছে পুরোদমে। শিক্ষার্থীরা সপ্তাহে ছয় দিনই স্কুলে যাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস উন্মুক্ত করতে সময় নেয়া হয়েছে। এখন তাদের জন্যও শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বার খুলে দেয়া হবে। ১৫ মার্চ থেকেই তাদের সশরীরে ক্লাস নেয়া হবে।

আরও পড়ুন:চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

এদিকে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ১ম ডোজের পর ২য় ডোজের মধ্যে একটি সময়ের পার্থক্য থাকতে হয়। এটা মানতে গিয়ে সবাইকে দ্রুত টিকা দেয়া যাচ্ছে না। তবে যারা টিকা পাচ্ছে তারা নিয়মিত ক্লাস করবে। পাশাপাশি অনলাইন ও দূরশিক্ষণের ব্যবস্থাও চালু থাকছে।

আরও পড়ুন:কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

তিনি বলেন, এবারে রোজার ছুটি কমানো হয়েছে। অন্যান্য বছর প্রথম রোজা থেকেই স্কুল বন্ধ করে দেয়া হতো। কিন্তু এ বছর ২০ রোজা পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে।

আরও পড়ুন:ওয়েব সিরিজে আফসানা মিমি

অপরদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্র জানায়, সারা দেশে ১২-১৭ বছরের মধ্যে ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৯৫ জন শিক্ষার্থী আছে। ৯ মার্চের তথ্য অনুযায়ী তাদের মধ্যে ১ কোটি ১০ লাখ ৬৯ হাজার ৫০ জনকে ২য় ডোজের আওতায় আনা সম্ভব হয়েছে। আর ১ম ডোজ দেয়া হয়েছে ১ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৮০৩ জনকে। অর্থাৎ প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী ১ম ডোজ আর ৮০ শতাংশ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে। তবে গত ৫ দিনে এই সংখ্যা বেড়েছে বলে জানা গেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা