শিক্ষা

২৪ ঘণ্টা হাফপাসের দাবিতে বিক্ষোভ

সান নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টা হাফপাসসহ নয় দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। রোববার (১৩ মার্চ) বেলা পৌনে ১২টায় রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: মজুতদার নেতা হলেও ছাড় দেয়া হবে না

বিনাশর্তে সারাবছর হাফপাসের দাবি করে শিক্ষার্থীরা বলেন, হাফপাস ও নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে বাধ্য হয়েছিল সড়ক প্রশাসন কর্তৃপক্ষ। কিন্তু এত দিন পেরিয়ে গেলেও কোনো দাবি ঠিকমতো বাস্তবায়িত হয়নি।

তারা অভিযোগ করেন, এখনো সব বাসে হাফ পাস নেওয়া হচ্ছে না। আবার সিটিং এর নামে ওয়েবিল চালু রেখে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তাই বিনা শর্তে বাসে সার বছর হাফ পাসসহ সকল দাবি বাস্তবায়ন করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা।

রামীম নামে আন্দোলনকারী বলেন, স্কুল-কলেজ বন্ধের দিন ও রাত আটটার পর হাফ ভাড়ার কার্যকর নেই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় কাজে ছুটির দিন কিংবা রাত আটটার পর শিক্ষার্থীদের গণপরিবহন ব্যবহার করতে হয়। এ নিয়ে প্রায়ই শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে।

আরও পড়ুন: শিক্ষার মান উন্নয়নে কাজ করছি

তিনি বলেন, তাই ঢাকাসহ সারাদেশে সব গণপরিবহনে সারাবছর ২৪ ঘণ্টা শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। হাফপাস কোনো ভিক্ষা নয়, হাফপাস আমাদের অধিকার।

তিনি আরও বলেন, হাফপাস নিয়ে আন্দোলন হলো, তারপরেও এতদিন পরে আবার আমাদের কেন এখানে দাঁড়াতে হলো? আমরা এর সুষ্ঠু সমাধান চাই। আমাদের দাবিগুলো নয় দফা আকারে উল্লেখ করেছি, এসব দাবি বাস্তবায়ন না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুন: আত্মসমর্পণ করেছে ৬০০ রুশ সেনা

গণপরিবহনে ২৪ ঘণ্টা হাফপাস বাস্তবায়নসহ শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো, দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সড়কে সব হত্যার বিচার করতে হবে।

পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন: ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে।

সিটিং-ওয়েবিলের নামে অবৈধ পন্থায় বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে হবে।

আরও পড়ুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মন্তব্য হাস্যকর

বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং

বিআরটিএর কার্যক্রমের ওপর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা