বিদ্যালয়ে বই পৌঁছেনি তথ্য সঠিক নয়। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি
শিক্ষা

বিদ্যালয়ে বই পৌঁছেনি তথ্য সঠিক নয়

সান নিউজ ডেস্ক : সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছেনি এমন অভিযোগের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সকল বিদ্যালয়ে বই পৌঁছেনি এমন তথ্য সম্ভবত সঠিক নয়। কারণ মাধ্যমিক স্তরের সকল স্কুলে বই পৌঁছানো হয়েছে।

আরও পড়ুন : পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ২১ মার্চ

শনিবার (১৯ মার্চ) সকালে বরিশাল বিমানবন্দরে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আমি বলতে পারছি না। তবে না পৌঁছানোর কোনো কারণ নেই। যদি কোনো বিদ্যালয়ে না পৌঁছে তা স্থানীয় সমস্যা। আমাকে সুনির্দিষ্ট করে বলা হলে সেই বিদ্যালয়ের বিষয়ে অবশ্যই খতিয়ে দেখব।

তিনি বরেন, করোনাকালে শিক্ষার্থীদের লেখাপড়ায় যে ক্ষতি হয়েছে তা এক শিক্ষাবর্ষে কাটিয়ে ওঠা সম্ভব নয় । এই ক্ষতি শুধু আমাদের না, সারাবিশ্বেই হয়েছে। আশা করি সবার সহযোগিতায় নিশ্চয়ই ঘাটতি পুষিয়ে উঠতে পারব।

আরও পড়ুন : ঢাকায় মা‌র্কিন আন্ডার সেক্রেটারি

শিক্ষামন্ত্রী বলেন, করোনার সময়ে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে আমরা ৬০-৬৫ ভাগের অধিক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারিনি।

তবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে ৯৩ ভাগের মতো শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পেরেছিলাম। আর বর্তমানে পুরোদমে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা হয়েছে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি কোথায় কী ঘাটতি রয়েছে। ব্যাপারটি শিক্ষকরাও অ্যাসেস করছেন।

আরও পড়ুন : ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

শিক্ষামন্ত্রী গোপালগঞ্জের একটি কর্মসূচিতে যোগদান করতে বরিশাল বিমানবন্দরে পৌঁছে সড়ক পথে যাত্রা করেন। সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে বরিশালে পৌঁছান।

আরও পড়ুন : রাজধানীতে নম্বরের ভিত্তিতে চলবে গাড়ি

এ সময়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা