শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম

সজিবুর রহমান,বশেমুবিপ্রবি প্রতিনিধি: টানা ৭ দিন আন্দোলনের পর ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হবে আল্টিমেটামের সময়।

আরও পড়ুন: আমি ন্যায়বিচার পাইনি, আপিল করব

বুধবার (২ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাজু এ কথা জানান।

গত ২৩ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হলে পরদিন সকাল থেকে ধর্ষকদের শাস্তির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ওইদিন বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় স্হানীয়রা। তারপর থেকে ৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন করতে থেকে শিক্ষার্থীরা।

৭২ ঘন্টার আল্টিমেটামে শিক্ষার্থীরা ২টি দাবি জোরালো ভাবে তুলেছে। দাবি দুটি হলো, হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ সেলিম এমপি'র সাথে ভিডিও কনফারেন্স করে শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বাস আদায় করা।

আরও পড়ুন:ভক্তরা আমার জন্য রোজা রেখেছেন

শিক্ষার্থীরা জানান এ দাবি দুটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আশ্বস্ত করেছে। তাই শিক্ষকের উপর আস্থা রেখে তারা আন্দোলন স্থগিত ঘোষণা করেছে। যদি ৭২ ঘন্টার ভিতরে শিক্ষার্থীদের দাবি পূরণ না হয় তাহলে আন্দোলন আরও তীব্র হবে বলেও জানান শিক্ষার্থীরা।

এর আগে আন্দোলনের ৭ম দিনে সকালে জাতীয় সংগীত পরিবেশন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিয়ে শুরু হয়। পরে দুপুরে হামলাকারীদের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা একই দাবি উত্থাপন করেন।

আরও পড়ুন:জাতিসংঘে মহীসোপানের তথ্য পেশ

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সাথে মেসে যাওয়ার সময় ৭/৮ জন ধর্ষক গণধর্ষণ করে বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থীকে। এই ঘটনায় পুলিশ ও র্যাব ১০ জনকে গ্রেফতার করে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা