প্রায় দেড় মাস বন্ধের পর দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে (ছবি: সংগৃহীত)
শিক্ষা

ক্লাসে ফিরল কোমলমতি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারি ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে প্রায় দেড় মাস বন্ধের পর দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে।

বুধবার (২ মার্চ) সকালে ক্লাসে ফিরেছে প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীরা।

প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সশরীরে ক্লাস হবে সপ্তাহে ছয় দিন। তবে প্রাক-প্রাথমিক বিদ্যালয় এখনোও বন্ধই থাকছে। করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে প্রাক-প্রাথমিক খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল হক জানান, অন্তত আরও দুই সপ্তাহ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তারপর প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা হবে।

অপরদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, সব বিদ্যালয় দুই পালায় চলবে। তবে কোনো সমাবেশ করা যাবে না। একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসতে নিরুৎসাহিত করতে হবে। টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবেন না।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। সে বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। তারপর দীর্ঘ ১৮ মাস শেষে গত বছর সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে নতুন করে করোনার সংক্রমণ বারায় গত ২১ জানুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: জুনে এসএসসি ও আগস্টে এইচএসসি

এ ছুটি শেষ হলে গত ২২ ফেব্রুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে প্রাথমিকের ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। প্রাথমিক বিদ্যালয়গুলো প্রথমে ১ মার্চ খোলার ঘোষণা দেওয়া হলেও সেদিন পবিত্র শবেমেরাজ হওয়ায় তা এক দিন পিছিয়ে আজ খোলা হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা