শিক্ষা

জাবির উপাচার্য ফারজানা ইসলামের বিদায়

নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের (ভিসি) পদ ছেড়েছেন ভিসি ফারজানা ইসলাম। সোমবার (২৮ ফেব্রুয়ারি) তিনি বিদায় নেন। তবে তিনি আবারও দায়িত্ব পালন করতে সরকারের উপর মহলে দৌড়ঝাঁপ করেন। তিনি ফের দায়িত্বে আসবেন বলে সোমবার পর্যন্ত শিক্ষকদের সঙ্গে অনড় অবস্থান ব্যক্ত করেছিলেন। সরকার তাকে আর দায়িত্ব দেয়নি।

অপরদিকে মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলমকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত অধ্যাপক নূরুল আলম তার দায়িত্বের অতিরিক্ত হিসাবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ২ মার্চ দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য হিসাবে নির্বাচিত হয়ে নিয়োগ পান অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সেই হিসেবে আগামী ২ মার্চ চার বছরের দায়িত্বের মেয়াদকাল পূর্ণ হওয়ার কথা। মেয়াদ শেষ হওয়ার প্রায় অর্ধমাস আগেই মাননীয় চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে আবারও দ্বিতীয় মেয়াদের জন্য দায়িত্ব দেন।

দেশের প্রথম নারী উপাচার্যের দায়িত্ব নেয়ার পূর্বে তিনি একই বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ২ মার্চের পর থেকে তিনি দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালনের জন্য কার্যকর হবেন।

আরও পড়ুন: ক্লাসে ফিরল কোমলমতি শিক্ষার্থীরা

অধ্যাপক ড. ফারজানা ইসলাম ১৯৫৮ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। পৈতৃক বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি হলেন সবার ছোট। বাবা আব্দুল কাদের ঢাকা হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার এবং মা ফাতেমা খাতুন ছিলেন গৃহিনী।

কলাবাগান সরকারী বিদ্যালয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার যাত্রা শুরু হয়ে এরপর ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস স্কুলে মাধ্যমিক এবং বদরুন্নেছা মহিলা কলেজে মানবিক শাখায় কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। নিজ বিভাগের ২০ বছরের ইতিহাসে প্রথম নারী হিসাবে স্নাত্মক ও স্নাত্মকোত্তর পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন তিনি।

আরও পড়ুন:বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

এরপর ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে প্রথম শিক্ষকতা শুরু করেন। ২০০১ সালে ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিক্ষকতার পাশাপাশি বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ এর চেয়ারপার্সন হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা