শিক্ষা

ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে ফেয়ার ১৯ ফেব্রুয়ারি

সান নিউজ ডেস্ক: ২০২০ ও ২০২১ সালে আঞ্চলিক পরিসরে অনুষ্ঠিত স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ারের অভাবনীয় সাফল্যের পর, ব্রিটিশ কাউন্সিল আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এর চতুর্থ আসর আয়োজন করতে যাচ্ছে।

স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ারে দক্ষিণ এশিয়ার চারটি দেশ: বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের অংশগ্রহণকারীরা যুক্তরাজ্যে অধ্যয়ন এবং ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই ভার্চুয়াল ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন ফ্যাকাল্টি লিডার ও প্রোভাইডারদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন।

আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা চলাকালীন এই সময়টি বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত পরিকল্পনা শুরু করার ও বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণের উপযুক্ত সময়। এই ভার্চুয়াল ফেয়ারে শিক্ষার্থীরা প্রশ্ন পোস্ট করতে পারবেন, চ্যাট রুম ভিজিট করতে পারবেন, ক্যাটালগ ডাউনলোড করতে পারবেন এবং বিজনেস কার্ড বিনিময়ের সুযোগ পাবেন।

আগ্রহী শিক্ষার্থীরা- এই লিংকের মাধ্যমে ভার্চুয়াল ফেয়ারে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের লগইন এর নির্দেশনা প্রদান করা হবে।

যুক্তরাজ্যেও ২৬টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস এবং ইউকে ভিসা এবং ইমিগ্রেশন (ইউকেভিআই) এবং ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিশনস সার্ভিস (ইউসিএএস) এর প্রতিনিধিরা এই ভার্চুয়াল ফেয়ারে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণকারীদের কোর্স, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি এবং আরও অন্যান্য বিষয়ে নির্দেশনাম‚লক সহায়তা প্রদান করবেন।

আরও পড়ুন: সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা, নিহত ২

ভার্চুয়াল ফেয়ারের আরও বিস্তারিত বিবরণ এবং শিক্ষার্থীরা কীভাবে উন্নতমানের অভিজ্ঞতা পেতে পারেন, সে ব্যাপারে জানতে ভিজিট করুন:

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা