শিক্ষা

রাবিতে হিমেলের স্মরণে সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনের সামনে চারুকলা অনুষদ এর আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, ছাত্র-উপদেষ্টা তারেক নূর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলামসহ হিমেলের মা, নানা, মামা, খালু ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাবির কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ফাহিম মাহমুদ দোয়া মাহফিল পরিচালনা করেন।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, হিমেলের নির্মম মৃত্যুর ঘটনায় আমি প্রথমেই সমবেদনা জ্ঞাপন করছি। হিমেল আমাদের জন্য সম্ভাবনাময় ছিল কিন্তু অকালেই প্রাণটি ঝরে গেছে। হিমেলের আত্মার শান্তির জন্য এখন আমাদের দোয়া করা ছাড়া আর অন্য কোনো পথ নেই।

উপাচার্য আরও বলেন, আমরা হিমেলের মায়ের ভরণ-পোষণের সার্বিক দায়িত্ব নিয়েছি। হিমেলকে ঘিরে আমরা অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। এর মধ্যে কিছু বাস্তবায়িত হয়েছে, আর কিছু কিছু বাকি আছে। আশা করি খুব শীঘ্রই এসব বাস্তবায়িত হবে।

আরও পড়ুন: ফের বাড়ল ভোজ্য তেলের দাম

এর আগে, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবীব হিমেল ট্রাক চাপায় নিহত হন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা