শিক্ষা

খাবারের মান দেখতে হল ডাইনিংয়ে রাবি উপ-উপাচার্য  

খোরশেদ আলম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলগুলোতে দীর্ঘদিন খাবারের মান নিয়ে অভিযোগের প্রেক্ষিতে হল ডাইনিং পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শেখ মুজিবুর রহমান ও শেরে বাংলা এ.কে ফজলুল হক হলে পরিদর্শনে যান উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম। এ সময় তার সঙ্গে প্রক্টর অধ্যাপক আসাবুল হক উপস্থিত ছিলেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, প্রায় শোনা যায় আবাসিক হলগুলোর ডাইনিংয়ে দামের তুলনায় নিম্নমানের খাবার দেওয়া হয়। আমরা বাস্তব পরিস্থিতি দেখতে এসেছি। শিক্ষার্থী এবং কর্মচারীদের সাথে আলোচনা করে খাবারের মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে হল প্রাধ্যক্ষদের নির্দেশ দিয়েছি।

আরও পড়ুন: দুই স্বামী নিয়ে বসবাস করায় গণধোলাই

তিনি আরও বলেন, ছেলেদের এগারোটি হলের মধ্যে শুধু দু-তিনটি হলের ডাইনিংয়ে ভিড় লক্ষ করা যায়। খাবারের মানে তারতম্যের কারণে এমনি ঘটতে পারে। অতিদ্রুত হলগুলোর খাবার ব্যবস্থাপনায় সামঞ্জস্য আনা হবে। একইসাথে প্রশাসন কর্তৃক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা