শিক্ষা

শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষক সমিতি

খোরশেদ আলম, রাবি: ট্রাক চাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল হত্যাকাণ্ডের শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ও সম্পাদক অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহানের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ যে সকল দাবি প্রশাসনের কাছে উত্থাপন করেছে শিক্ষক সমিতি সেগুলো সমর্থন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সব দাবি মেনে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে শিক্ষার্থীদের গ্রহণযোগ্য সকল দাবি পদ্ধতিগতভাবে দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানায়।

শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে উত্তাল ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ একসাথে এই পরিস্থিতির মোকাবেলা করেছে। সহনশীলতা, সংবেদনশীলতা ও যৌক্তিকবোধের প্রয়োগ ঘটিয়ে তারা যেভাবে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছেছেন সারা দেশে তা প্রশংসিত হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা