শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি: সংগৃহীত)
শিক্ষা

শিক্ষার্থীর ওপর হামলা ‘লজ্জাজনক’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনা নিজেদের জন্য ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, রবিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে যে সব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাতে শিক্ষক সমিতি স্তম্ভিত, মর্মাহত ও লজ্জিত। নারকীয় এ ঘটনার সাথে সংশ্লিষ্টদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।

শিক্ষার্থী ও শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতাও কামনা করেন শিক্ষকরা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা