শিক্ষা

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার (১৭ জানুয়ারি) ফের মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও শিক্ষার্থীরা। বিকেলে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে অভিনব প্রতিবাদ জানান। তারা ফুল হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন।

সকাল থেকেই শিক্ষার্থীরা উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে ক্যাম্পাস উত্তাল করে তোলেন শিক্ষার্থীরা। তারা স্লোগান দেন- ‘যেই ভিসি গ্রেনেড ছুড়ে সেই ভিসির পদত্যাগ চাই’; ‘যেই ভিসি ছাত্র মারে সেই ভিসি চাই না’; ‘যেই ভিসি গুলি ছোড়ে সেই ভিসির পদত্যাগ চাই’; ‘শিক্ষার্থীদের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই’; ‘সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও’; ‘ক্যাম্পাস কারো বাপের না, হল আমরা ছাড়ব না’ ইত্যাদি।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে জলকামানসহ আরও পুলিশ সদস্য প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা বাধা দেন এবং ফটক আটকে দেন। তবে উপাচার্যের বাসভবনের সামনে পুলিশি অবস্থানের খুব কাছে অবস্থান নিয়েছেন তিন শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা বলেন, আমরা বুলেটের সামনে ফুল নিয়ে আমাদের দাবি আদায়ের জন্য এসেছি। আমরা দাবি আদায় না করে হলে ফিরব না।

শেষ খবর পাওয়া পর্যন্ত সাড়ে ৫টা পুলিশ ও শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে মুখোমুখি অবস্থান করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা