শিক্ষা

আসছে ৪৪ তম বিসিএস নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষা শেষে শিক্ষার্থীদের সুখবর দিলো পিএসসি। শিগরিই আসছে ৪৪ তম বিসিএস পরীক্ষার সময়সূচি। আর এই পরীক্ষায় প্রথম শ্রেনীর নিয়োগ পাবে ১ হাজার ৭১০ জন ক্যাডার।

বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রসাশন মন্ত্রণালয়ের একটি সূত্র।

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এখন এটি নিয়ে কাজ শুরু করেছে। জানতে চাইলে জনপ্রসাশন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব প্রথম আলোকে বলেন, ‘কয়েক মাস পর্যালোচনার পর আমরা ৪৪তম বিসিএসের কার্যক্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেষ করে পিএসসিতে পাঠিয়েছি। বিভিন্ন মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র নিয়ে কতজনকে কোথায় নেওয়া হবে, তা ঠিক করা হয়েছে। এখন নিয়োগের কার্যক্রম শুরুর জন্য পিএসসিকে বলা হয়েছে।

পিএসসির একজন সদস্য প্রথম আলোকে বলেন, ৩০ নভেম্বর পিএসসিতে একটি বিশেষ সভা ডাকা হয়েছে। সেখানেই ৪৪তম বিসিএসের বিষয়ে আলোচনা হতে পারে। দ্রুত সময়ের মধ্যেই এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রস্তুতি আছে পিএসসির। সেভাবেই ভেবে রেখেছি। এই মাসের মধ্যেই আমাদের বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা।

এই করোনাকালে ৪২তম বিশেষ বিসিএসের কার্যক্রম হাতে নেয় সরকার। করোনা মোকাবিলার জন্য এই বিশেষ বিসিএস থেকে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ২৯ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এখানে প্রায় ২১ হাজার প্রার্থী অংশ নেবেন।

সর্বশেষ গত ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। এই পরীক্ষার ফল এখনো প্রকাশ করেনি পিএসসি।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা