ছবি: সংগৃহীত
শিক্ষা

শিক্ষার্থীদের হাফ ভাড়ার রিটের শুনানি রোববার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের জন্য সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে রিটের শুনানি আগামী রোববার (২৮ নভেম্বর) ধার্য করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

এর আগে বুধবার (২৪ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিটে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সব ধরনের পরিবহনে অর্ধেক ভাড়ার ব্যবস্থা নিতে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা করা হয়।

রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, নৌ মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয় সচিব ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

এর আগে ২২ নভেম্বর শিক্ষার্থীদের যানবাহনে অর্ধেক ভাড়া নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী। নোটিশের জবাব না পেয়ে রিট করা হয়।

রিটের আবেদনে বলা হয়, সংবিধানের ১৭ অনুচ্ছেদে সরকারকে শিক্ষার নিশ্চয়তা দেয়া হয়েছে। সে কারণে শিক্ষার ব্যয় সরকারকে বহন করা উচিত। অথচ সংবিধান লংঘন করে শিক্ষার্থীদের অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বহন করছে। এরপরও অর্ধেক ভাড়ার বিষয়টি দীর্ঘদিন ধরে প্রচলণের মাঝেও শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। সে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে অরাজকতা তৈরি হতে পারে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা