হাফ ভাড়ার দাবিতে আজও সড়ক অবরোধ
শিক্ষা

হাফ ভাড়ার দাবিতে আজও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়ার দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়া বৃদ্ধি করে সরকার। এই সুযোগে গণপরিবহন মালিকরা রাজধানীতে চলাচলকারী বাসগুলোর হাফ ভাড়া বন্ধ করে দেয়। ফলে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সড়ক অবরোধ করে হাফভাড়া দাবি করে আসছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাসে হাফ ভাড়া দিলে চালকরা হাফ ভাড়া নিতে চায় না। চালক-সহকারী মিলে শিক্ষার্থীদের নানাভাবে নির্যাতন করে।

বিজ্ঞান কলেজের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, দীর্ঘদিন হাফ ভাড়া দিলেও হঠাৎ করে তারা (মালিক-চালক-সহকারী) এখন হাফ ভাড়া নিতে চায় না। তারা প্রতিনিয়ত আমাদের শারিরীকভাবে নির্যাতন করছে।

তিনি আরও বলেন, সরকার থেকে হাফ ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন দেয়ার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা