শিক্ষা

ইউজিসি অধ্যাপক তিন শিক্ষাবিদ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ইউজিসি অধ্যাপক’ হিসেবে তিন খ্যাতিমান গবেষক ও শিক্ষককে নিয়োগ দিয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি, জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শরীফ এনামুল কবির এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঁইয়া।

ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ বৃহস্পতিবার (২৫ সভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইইজিসি জানায়, এই তিন শিক্ষাবিদ বিশিষ্ট গবেষকের দায়িত্ব পালন করবেন আগামী দুই বছর। তাদের মেয়াদকাল গণ্য হবে যোগদানের তারিখ থেকে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই তিন জন যোগদান করবেন।

জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে ‘ইউজিসি প্রফেসরশিপ’ নিয়োগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সংক্রান্ত একটি অফিস আদেশ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) প্রকাশ করে ইউজিসি।

‘ইউজিসি অধ্যাপক’ নিয়োগে শিক্ষা, গবেষণা, প্রকাশনা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্ম-অভিজ্ঞতা, গবেষণা কাজে সংশ্লিষ্টতা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা