শিক্ষা

পিইসি বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক: এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সার-সংক্ষেপ পাঠানো হয়। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে এ সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিইসি বাতিল হলে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষাও বাতিল করা হবে। এর পরিবর্তে স্কুলে বার্ষিক পরীক্ষার আদলে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি মূল্যায়নের পরিকল্পনা আছে। ইতোমধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবারের জেএসসি এবং জেডিসি পরীক্ষাও বাতিলের ঘোষণা দিয়েছেন। এই দুই স্তরে প্রায় ৫৫ লাখ পরীক্ষার্থী আছে।

জানা গেছে, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের মতো পর্যাপ্ত সময় না থাকায় মন্ত্রণালয় এই পরীক্ষা না নেওয়ার চিন্তা করছে। বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সার-সংক্ষেপেও উল্লে­খ করা হয়। পাশাপাশি বলা হয়, শিক্ষার্থীদের শিখনঘাটতি পূরণে ‘এক্সিলারেটেড রিম্যাডিয়াল লার্নিং’পরিকল্পনা অনুযায়ী পাঠদান চলছে। এ ছাড়া গৃহিত অন্য পদক্ষেপও উল্লে­খ করা হয়েছে।

প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর দেশের প্রথম থেকে দ্বাদশ শ্রেণির সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। প্রথমে সপ্তাহে একদিন ক্লাস হয়। করোনা পরিস্থিতি উন্নতির পর এখন সপ্তাহে দু’দিন করে ক্লাস হচ্ছে।

ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, জেএসসি ও জেডিসি পরীক্ষা না হলেও শিক্ষার্থীরা সনদ পাবে। তাতে গ্রেড উল্লেখ থাকবে না। একইভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদেরও সনদ দেওয়ার চিন্তা আছে বলে জানা গেছে। সেই সার্টিফিকেট নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে। এ ছাড়া পিইসি না হলেও ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সিলেবাস ক্লাসে পাঠদানে শেষ করা হবে। এরপর ন্যূনতম পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। মূলত অটোপাস না দেওয়ার জন্যই এই পদ্ধতি গ্রহণের চিন্তা চলছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা