শিক্ষা

শিক্ষকরা জাতিকে এগিয়ে নেওয়ার হাতিয়ার

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, শিক্ষকরা জাতিকে এগিয়ে নেওয়ার হাতিয়ার। শিক্ষকদের মূল্যায়ন করে সরকার উন্নত জাতি গঠনে কাজ করছে। শিক্ষকরা সমাজ পরিবর্তনে বড় ভূমিকা পালন করে।

বুধবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। ২০৪১ সালে দেশে আর কোন মানুষ দারিদ্র থাকবে না। প্রধানমন্ত্রী দুর্নীতি পছন্দ করেন না। কেউ দুর্নীতি করলে ছাড় পাবেন না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের এমপি আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বক্তব্য দেন- মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী সম্মাননা গ্রন্থ 'নয়া উন্নয়ন পরিকল্পনার একযুগ' বইটি শিক্ষকদের হাতে তুলে দেন। এর আগে তিনি মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বইমেলার উদ্বোধন ও বই বিতরণ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা