শিক্ষা

শুক্র ও শনিবার পিএসসি পরীক্ষা নয়

নিজস্ব প্রতিবেদক: নিয়োগ পরীক্ষায় যাতে প্রার্থীরা সঠিকভাবে অংশ নিতে পারেন, সে জন্য আপাতত নতুন কোনো নিয়োগ পরীক্ষা শুক্র ও শনিবার নেবে না বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৬ অক্টোবর) গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন।

সোহরাব হোসাইন বলেন, আমরা দেখেছি, এক দিনে ১৪টি নিয়োগ পরীক্ষা হচ্ছে। এটা আগে কখনো দেখা যায়নি। করোনার বিশেষ পরিস্থিতির কারণে এ নিয়োগজট হয়েছে, এটা সাময়িক। কয়েক সপ্তাহ গেলে এই জট কমে আসবে বলে মনে করেন সোহরাব হোসাইন। এ জন্য আপাতত নতুন কোনো নিয়োগ পরীক্ষা শুক্র ও শনিবার নেওয়া হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, আগামী শুক্রবার বিসিএস নন-ক্যাডার ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদের পরীক্ষাও পিছিয়ে দিয়েছে পিএসসি। এ পরীক্ষা আগামী ১৪ অক্টোবর বেলা ৩টা থেকে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

সোহরাব হোসাইন আরও বলেন, শুক্র-শনিবার পরীক্ষা না নেওয়ার চিন্তা আমাদের রয়েছে, তবে কতটুকু পারব জানি না। নতুন বিজ্ঞপ্তিগুলোয় আপাতত এই দুই দিন পরীক্ষা না রাখার চেষ্টা করবো।

আগামী শুক্রবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিসিএসআইআর, সিভিল এভিয়েশন অথরিটি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, সাধারণ বীমা করপোরেশন, পিএসসির নন-ক্যাডার, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, কৃষি উন্নয়ন করপোরেশন, ধান গবেষণা ইনস্টিটিউট, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিভিন্ন পদে চাকরির পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।

এর মধ্যে কোনো কোনো পরীক্ষা শুক্রবার একই সময়ে পড়েছে। তিতাস গ্যাসের সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টায়। একই সময়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারি পরিচালক (প্রশাসন) পদের পরীক্ষাও।

এ ছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানের মধ্য তিতাসের সকাল ১০টা থেকে বেলা ১১টা, বিসিএসআইআরের বেলা ১১টা থেকে, সিভিল এভিয়েশনের বেলা সাড়ে ৩টা থেকে, পল্লী বিদ্যুতের সকাল ১০টা থেকে বেলা ১১টা, পিএসসির বেলা ৩টা থেকে, এনএসআইয়ের সকাল সাড়ে ১০টা, বাংলাদেশ গ্যাস ফিল্ডসের সাড়ে বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা, সাধারণ বীমার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা, জালালাবাদ গ্যাসের বেলা ৩টা থেকে বিকেল ৪টা, বিএডিসির সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা, ধান গবেষণা ইনস্টিটিউটের আড়াইটা থেকে, পিডিপি সকাল ৯টা থেকে ১০টা এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা আছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা