শিক্ষা

ঢাবিতে ক্লাস শুরু ১৭ অক্টোবর 

নিজস্ব প্রতিবেদক: করোনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তে শরীরে ক্লাস শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে একাডেমিক কাউন্সিলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিজ্ঞান অনুষদের ডিন আবদুস সামাদ বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের সশরীরে ক্লাস শুরু হবে। তবে কোনো বিভাগে সশরীরে ক্লাস নেয়া সম্ভব না হলে বা তারা কোনো সমস্যা দেখলে অনলাইনে ক্লাস নেবে।

এর আগে ১৬ তারিখের মধ্যে সকল শিক্ষার্থীকে টিকা নিতে হবে। সশরীরে ক্লাস নেয়ার ক্ষেত্রে যেসব বিভাগের শিক্ষার্থী কম, তারা স্বাস্থ্যবিধি মেনে একসাথে ক্লাস নেবে। আর যেসব বিভাগে শিক্ষার্থী বেশি তাদের কয়েক শিফটে ক্লাস নিতে হবে, যেন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় থাকে।

পরীক্ষার সময় ও নম্বর অর্ধেকে কমিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে হচ্ছে। সশরীরে পরীক্ষার ক্ষেত্রে এ নিয়ম থাকবে কি না জানতে চাইলে আবদুস সামাদ বলেন, এটা পরিবেশ, পরিস্থিতির ওপর নির্ভর করছে। ডাবল ডোজ টিকা নেয়ার পরও অনেক শিক্ষার্থী আক্রান্ত হওয়ার নজির আছে।

সে ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর যদি আগে থেকে করোনা হয়ে থাকে এবং তাকেসহ সে বিভাগের শিক্ষার্থীদের কোনো রুমে তিন বা চার ঘণ্টা একসাথে রাখা হয়, তখন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই পরীক্ষার সময় কমিয়ে রাখা হলে শিক্ষার্থীরা দ্রুত চলে যেতে পারবে।

দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। গত মঙ্গলবার সকাল ৮টায় খুলে দেয়া হয় হল।

দরজা খুলতেই ভেতরে প্রবেশে হুমড়ি খেয়ে পড়েন আগে থেকেই গেটের সামনে অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা। ফুল, মিষ্টি, চকলেট দিয়ে তাদের বরণ করেন হলের হাউস টিউটর ও কর্মকর্তারা।

হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার সনদ ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখাতে হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা