শিক্ষা

২ অক্টোবর প্রাইমএশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী 

নিজস্ব প্রতিবেদক: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মেসবাহ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আ ক ম মোজ্জাম্মেল হক (এমপি)।

শনিবার (২ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হল রুমে দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম এবং দ্বিতীয় সেশনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব বিপ্লব বড়ুয়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে ‘স্বাস্থ্যক্ষেত্রে সামাজিক অংশগ্রহণ: কোভিড-১৯ এর শিক্ষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন প্রতিষ্ঠাবার্ষিকী বক্তা বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেল্থ সার্ভিসেস (বিইউএইচএস)-এর প্রতিষ্ঠাতা উপাচার্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ড. লিয়াকত আলী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মো. নজরুল ইসলাম, বিশ্বববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. আবদুল মোমিন চৌধুরী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী উপস্থিত থাকবেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান জনাব রায়হান আজাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইফফাত জাহান।

দিনের দ্বিতীয় সেশনে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. মো. নুরুন্নবী মোল্লা, সকল ডিন, বিভাগীয় প্রধানগন ও প্রশাসনিক প্রধানগণ উপস্থিত থাকবেন। এছাড়া সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা