শিক্ষা

আমরা জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, আমরা বরাবরই অনিয়ম-জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার। বিভিন্ন সময় জালিয়াতি করা ৮৯ জন শিক্ষার্থীকে আমরা ভর্তি বাতিল করে আইনের আওতায় নিয়ে এসেছি। তবে এবার পরীক্ষায় অবৈধ বা বিতর্কিত কোনো কিছু ঘটেনি। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঢাবিতে ২০২০-২১ সেশনের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভাগীয় সাতটি বিশ্ববিদ্যালয়ে ঢাবি ২০২০-২১ সেশনের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপাচার্য আরও বলেন, প্রথমবারের মতো এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভাগীয় সাতটি বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা হচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যগণের সঙ্গে আমার কথা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষকরা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করছেন।

ড. মো. আখতারুজ্জামান বলেন, আমি লক্ষ্য করেছি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাই স্বাস্থ্যবিধি মানছেন। তবুও আমি অনুরোধ করবো, কোনোভাবেই যেন স্বাস্থ্যবিধি ভঙ্গ না করেন। সবাই মাস্ক ব্যবহার করবেন। অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা অযথা ভিড় করবেন না। সুন্দরভাবে পরীক্ষাগুলো সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

প্রসঙ্গত, এ বছর ঢাবির ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। মোট আসন রয়েছে এক হাজার ৮১৫টি। ফলে ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৬৪ দশমিক ৯৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ঢাবিতে ৫৮ হাজার ৬০৩ জন, চবিতে ১১ হাজার ২১৭ জন, রাবিতে ১৪ হাজার ৩২৮ জন, খুবিতে ৮ হাজার ৯২২ জন, শাবিপ্রবিতে ৩ হাজার ৩০৫ জন, বেরোবিতে ১০ হাজার ৩৫১ জন, ববিতে ৩ হাজার ৪২৫ জন, বাকৃবিতে ৭ হাজার ৮০৬ জন পরীক্ষার্থী রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা