শিক্ষা

ইতিহাসের সেরা সুষ্ঠু পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এ পরীক্ষায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

শুক্রবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে এমন দাবি করেন তিনি। একই সাথে বাংলাদেশের ইতিহাসে এমন সুষ্ঠু পরীক্ষা আর কখনো অনুষ্ঠিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এবারের ভর্তি পরীক্ষা আমাদের জন্য নতুন একটি অভিজ্ঞতা ছিল। তবে প্রশ্ন সরবরাহ থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সবকিছু নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গুজব রটানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারি পরীক্ষার আগের দিন কিছু স্বার্থান্বেষী ব্যক্তি গুজব রটিয়েছে। আমরা এসব প্রতারকচক্রকে খুঁজে বের করে ব্যবস্থা নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছি। গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, গ্রন্থাগার, কার্জন হলসহ ক্যাম্পাসের ভেতর ও বাইরের মোট ৭৯টি কেন্দ্রে ৫৮ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন বলে জানান প্রক্টর। এছাড়া ঢাকার বাইরে ৭টি বিশ্ববিদ্যালয়েও এবার ভর্তি পরীক্ষায় বসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীরা।

এবার ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। আর মোট আসনসংখ্যা ১ হাজার ৮১৫টি। সেক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৬৪ দশমিক ৯৯ জন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা