শিক্ষা

ভালোবাসা দিবসেই  শাবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : করোনায় স্বাস্থ্যবিধি মেনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত করা হয়েছে। ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয়টি শুরু করে দীর্ঘ ৩০ বছর পেরিয়ে ৩১ বছরে পদার্পণ করেছে।

রোববার ( ১৪ ফেব্রুয়ারি) প্রতিবছর ১৩ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) বিশ্ববিদ্যালয়টির দিবস উদযাপন করা হলেও বাংলা দিনপঞ্জিকা পরিবর্তন হওয়ায় গত বছর থেকে ১৪ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করে আসছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে রোববার সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি ড. রাশেদ তালুকদার। তবে প্রতিবছর বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা হয়নি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি (১লা ফাল্গুন) ৩২০ একর জায়গায় ৩টি বিভাগের ১২০জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করে দেশের প্রথম এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা