শিক্ষা

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এইচএসসির পুনঃমূল্যায়নের ফল

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমান পরীক্ষায় বোর্ডে চ্যালেঞ্জকারী শিক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিংয়ের কাজ পুনরায় শুরু হয়েছে। তাদের পুনঃমূল্যায়নের ফল চলতি মাসের শেষের দিকে পাওয়া যাবে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘অনেক শিক্ষার্থী ফল পুনঃমূল্যায়নের আবেদন করেছেন। তাদের ফল তৈরি করতে আবারও সাবজেক্ট ম্যাপিংয়ের কাজ করতে হচ্ছে। বিষয়গুলো খুব সতর্কতা অবলম্বন করে করতে হচ্ছে। ফলে একটু সময় লাগবে।’

অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি দ্রুত পুনঃমূল্যায়নের আবেদন করা শিক্ষার্থীদের ফল দেওয়ার। আশা করি, ফেব্রুয়ারির শেষ দিকে এই ফল দেওয়া শুরু করতে পারবো। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সবাই ফল পেয়ে যাবেন।’

এর আগে, গত ৩০ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মাদ্রাসা, কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। তাদের মধ্যে ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। তবে, অটোপাসের ফল নিয়ে সন্তুষ্ট না হওয়ায় ফল পর্যালোচনার আবেদন করেন ১৪ হাজার ৬৯২ শিক্ষার্থী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা