শিক্ষা

কলকাতায় ১১ মাস পর স্কুলে ফিরলো শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ১১ মাসের বেশি সময় পর রাজ্যের সরকারি ও সরকার অনুমোদিত স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। অভিভাবকদের নজর রাখতে হবে কোনও শিক্ষার্থীর জ্বর বা শারীরিক কোনও সমস্যা থাকলে তারা যেন স্কুলে এখনই না আসে। সব শিক্ষার্থীকে স্কুলে আসতে হবে এমন বাধ্যবাধকতা দেওয়া হয়নি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ব্যাপক উৎসাহ নিয়ে শিক্ষার্থীদের ক্লাসে যেতে দেখা গেছে। তবে প্রতিটা স্কুল কর্তৃপক্ষ চলমান করোনা পরিস্থিতি মাথায় রেখে স্বাস্থবিধি মেনে শিক্ষার্থীদের প্রবেশ করার অনুমতি দিয়েছে স্কুলে।

সকালে শিক্ষার্থীদের লাইন ধরে করে দাঁড় করিয়ে থার্মাল স্ক্যানিং ও সানিটাইজ করে প্রবেশ করানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। তবে সরকারি নির্দেশ মতো প্রাথমিকভাবে নবম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারী সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি যেসব অভিভাবকরা শিক্ষার্থীদের স্কুলে ছাড়তে আসবেন তাদের সবাইকেও মাস্ক পরতে হবে।

শিক্ষার্থীদের ক্লাসে ঢোকার আগে যেমন স্যানিটাইজ করতে হবে তেমনি ছুটির পর চেয়ার-টেবিল-বেঞ্চগুলো স্যানিটাইজ করতে হবে কর্তৃপক্ষকে। এর সাথে প্রতি বেঞ্চে এক বা দুই জনের অধিক শিক্ষার্থী বসতে দেওয়া যাবে না। বিদ্যালয়ে ঢোকার মুখে থার্মাল স্ক্যানিং ও স্যানিটাইজার রাখতে হবে।

শিক্ষার্থীদের নির্দেশনা বলা হয়েছে, টিফিন এবং বোতলের পানি সহপাঠীদের সঙ্গে ভাগ করা যাবে না। এমনকি টিফিনের সময় খেলাধুলা করার অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে বলা হয়েছে প্রতিটি স্কুলে আইসোলেশন রুম রাখতে হবে। যাতে কোনো শিক্ষার্থী স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে সেই মুহূর্তে অন্যদের থেকে আলাদা করা যায়।

এছাড়া স্কুলে প্রবেশ করার পর শিক্ষার্থীরা যেন কোনোভাবেই স্কুল গেটের বাইরে যেতে না পারে। সমস্ত বিষয় শিক্ষকদের সঙ্গে নজরে রাখতে হবে বিদ্যালয় পরিদর্শক এবং স্থানীয় প্রশাসনকে। এছাড়া পঠন-পাঠনের সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে করোনা নিয়ন্ত্রণ সংক্রান্ত পাঠদান। তবে সবকিছুর পর স্কুলে যেতে অনিচ্ছুক শিক্ষার্থীদের পূর্ব নিয়ম অনুযায়ী অনলাইনে ক্লাসের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

দীর্ঘ ১১ মাস পর স্কুল খোলায় খুশি শিক্ষার্থীরা। এতদিন বাদে স্কুলে এসে সহপাঠীদের পাশে পেয়ে উচ্ছ্বসিত তারা। পাশাপাশি অভিভাবরাও আনন্দিত। তাদের মতে অনলাইনের থেকে অনেক ভালো ক্লাসে এসে শিক্ষা নেওয়া। তারা এ কারণে সরকার পক্ষকে সাধুবাদও জানিয়েছেন। তবে সরকারি ও সরকারি অনুমোদন ছাড়া এখনও অনেক স্কুল খোলেনি কলকাতায়। খুব শিগগিরই সেগুলোও খুলে যাবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা