শিক্ষা

ইবি শিক্ষার্থীদের ইন্টারনেট খরচ দিল শিক্ষক সমিতি

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া : অনলাইন ক্লাসের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের ইন্টারনেট খরচ দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একদিনের বেতন কর্তনবাবদ সংগৃহীত অর্থ থেকে শিক্ষার্থীদের এই আর্থিক সহায়তা প্রদান করেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামের মাধ্যমে বিভাগীয় সভাপতিদের কাছে উপাচার্য কক্ষে চেক হস্তান্তর করেন সমিতির নেতাকর্মীরা।

খোঁজ নিয়ে জানা যায়, করোনায় অসচ্ছল মানুষদের পাশে দাড়াতে গত এপ্রিলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্মতিক্রমে তাদের একদিনের বেতন কর্তন করে ইবি শিক্ষক সমিতি। এসময় কর্তনকৃত অর্থের মোট অঙ্ক দাড়ায় ৭ লক্ষ ৬৮ হাজার ৯৭৩ টাকা। পরে প্রথম ধাপে গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী- হকার, ভ্যানচালক, আবাসিক হলে কর্মরতদের মাঝে ৪ লক্ষ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন সমিতির নেতাকর্মীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের সুবিধার্থে ইন্টারনেট খরচ বাবদ সোমবার অবশিষ্ট ৩ লক্ষ ৪৩ হাজার ২০ টাকার চেক বিভাগীয় সভাপতিদের হাতে তুলে দেন তারা। বিভাগের ব্যাচ সংখ্যা ও শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী এই টাকা আনুপাতিক হারে বিভাগীয় সভাপতিদের কাছে চেকের মাধ্যমে দেওয়া হয়।

চেক হস্তান্তরের সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ সমিতির কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী আখতার হোসেন জানান, 'বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীরাও যেন অনলাইন ক্লাসে অংশ নিতে পারে সেই সুবিধার্থে বিভাগীয় সভাপতিদের হাতে আমরা এ চেক তুলে দিয়েছি। বিভাগ তার অস্বচ্ছল শিক্ষার্থী বাছাই করে টাকা বন্টন করবে।'

সান নিউজ/এএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা