শিক্ষা

ইবি সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে জীবন ও রানা

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হুমায়ুন কবির জীবন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইরফান মাহমুদ রানা নির্বাচিত হয়েছেন। শনিবার সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিটি পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেসকর্ণারে ভোটগ্রহণ চলে। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে ইংরেজি বিভাগের হুমায়ুন কবির জীবন (নিউ এজ) এবং সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের ইরফান মাহমুদ রানা (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউল হক। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোহা: সাইদুর রহমান এবং ইবিসাস’র সাবেক সভাপতি সুজা উদ্দিন।

নির্বাচন শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফের উপস্থিতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আতাউল হক।

সান নিউজ/এএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা