শিক্ষা

দাবি কার্যকর না হওয়ায় ৭ কলেজের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সাত দফা দাবি কার্যকর না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একাধিকবার দাবি জানিয়ে ও বারবার আন্দোলন করার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু কোনো সমাধান দিতে পারেনি। উল্টো শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। শিক্ষকদের থেকে কোনো সমাধান পাওয়া যায় না উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, সমস্যা নিয়ে অধ্যক্ষদের কাছে গেলে তারা বলেন, ‘আমাদের কিছু করার নেই বিশ্ববিদ্যালয়ে যাও’।

এক শিক্ষার্থী বলেন, ৭টি বিষয়ে পরীক্ষা দিয়ে ১১টি বিষয়ের ফলাফল পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটা খামখেয়ালিপনা করলে পরীক্ষা না দিয়েও সেই বিষয়ের ফলাফল পাওয়া যায়।

এ সময় শিক্ষার্থীরা ‘সাত কলেজের দাবি, মেনে নাও ঢাবি,’ ‘সময়মত পরীক্ষা নাও, নইলে মোদের চাকরি দাও,’ ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। মানববন্ধনে সাত কলেজের চলমান সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীরা।

তাদের সাত দফা দাবি হলো- ১. সকল সেশনকে পরবর্তী সেশনে ক্লাস করার কার্যকরি ব্যবস্থা গ্রহণ করতে হবে, ২. অনার্স ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পরীক্ষা অতি দ্রুত নিতে হবে এবং ফল প্রকাশ করতে হবে, ৩. সকল বর্ষের ফলাফল ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে, ৪. ডিগ্রী ২০১২-১৩ বর্ষের চলমান বিশেষ পরীক্ষা অতি দ্রুত নিয়ে এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

৫. ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২.০০/২.২৫/২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষে প্রমোটেডের নিয়ম বাতিল করতে হবে এবং তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোটেড করতে হবে, ৬. সকল ইমপ্রুভ পরীক্ষা অতি দ্রুত নিতে হবে এবং ডিগ্রী অনার্স মাস্টার্সসহ সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুণঃমূল্যায়ন করতে হবে, ৭. প্রিলি মাস্টার্স ২০১৫-১৬ সেশনের প্রথম পর্বের চলমান পরীক্ষা নিয়ে অতি দ্রুত ফল প্রকাশ করতে হবে এবং একই সেশনে একের অধিক বর্ষের শিক্ষার্থী রাখা যাবে না।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা